ঢাকায় ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস উদযাপন - The News Lion

ঢাকায় ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস উদযাপন




ঢাকা প্রতিনিধি : ঢাকায় যথাযথ মর্যাদায় উদযাপিত হলো ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ৯টায় বারিধারার ভারতীয় চ্যান্সেরি কমপ্লেক্সে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  চ্যান্সেরি ভবন প্রাঙ্গণে ভারতের পতাকা উত্তোলনের মাধ্যমে প্রজতন্ত্র দিবস উদযাপনের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।


 এ সময় বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।  ভারতীয় হাইকমিশনার জাতীয় পতাকা উত্তোলন শেষে দেশটির রাষ্ট্রপতির বাণী পাঠ করেন।  একই সঙ্গে করোনার মধ্যেও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান। 


 অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, ভারত দ্রুততম সময়ে বাংলাদেশকে ভ্যাকসিন দিতে অঙ্গীকারাবদ্ধ।  এছাড়া প্রতিবেশী দেশগুলোকে আমরা যত দ্রুত সম্ভব ভ্যাকসিন সরবরাহ করতে চাই।  তিনি বলেন, ভারত শুধু একা করোনাভাইরাস প্রতিরোধে ইমিউনিটি বাড়াতে চায় না, প্রতিবেশী দেশগুলোরও ইমিউনিটি বাড়াতে চাই আমরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.